ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news

খালেদা জিয়ার কিছু হলে দায়ভার বিএনপিকেই নিতে হবে- এমপি পংকজ নাথ

খালেদা জিয়ার কিছু হলে দায়ভার বিএনপিকেই নিতে হবে- এমপি পংকজ নাথ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পংকজ নাথ বলেছেন, ‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কিছু হলে সেই দায়ভার আওয়ামী লীগ নিবে না। সকল দায়ভার বিএনপিকেই নিতে হবে।

শনিবার রাতে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ ফজলুল হক মনির জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা যুবলীগ আয়োজিত আলোচনা সভায় এমপি পংকজ নাথ আরও বলেন, ‘শেখ ফজলুল হক মনি মেধাবী ও ভালো সংগঠক ছিলেন। স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি।

এসময় সকাল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে এমপি পংকজ নাথ আধুনিক মানবিক গুণাবলী যুব সমাজ গড়তে যুবলীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

উপজেলা যুবলীগের সভাপতি নাদিম মাহমুদ তালুকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, সহ-দফতর সম্পাদক অজয় গুহ, কাউন্সিলর সাইফুল ইসলাম সরদার, নাগরিক কমিটির আহ্বায়ক সাংবাদিক জাহিদুল বারি খোকন, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, সামছুল বারী মনি, মহিউদ্দিন তালুকদার, আবদুল কাদের ফরাজি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সোহেল মোল্লা, সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, উপজেলা কৃষক লীগের সভাপতি ওহাব আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মনির জমাদ্দার, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, সাধারণ সম্পাদক রুবেল খন্দকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন