ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • স্ত্রীর সাথে ঝগড়া করায় মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

    স্ত্রীর সাথে ঝগড়া করায় মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের মোংলায় মাকে কুপিয়ে হত্যা করেছে এক পাষণ্ড ছেলে। এ ঘটনায় ছেলে ও ছেলে বউকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে পৌর শহরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের লাশের ময়না তদন্তের জন্য বিকেলে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায়, পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের বটতলা এলাকার ক্ষীতিশ চন্দ্র রায়ের বাড়িতে ক্ষীতিশের স্ত্রী শৈবালীর রায়ের (৬০) সাথে তাদের পুত্রবধূ সুচিত্রা বিশ্বাসের (২২) মধ্যে গোবরের তৈরি লাকড়ি (জ্বালানি) নিয়ে মঙ্গলবার দুপুরে ঝগড়া হয়। এ সময় ছেলে সুব্রত রায় (৪২) এসে মাকে স্ত্রীর সাথে ঝগড়া করতে দেখে ক্ষীপ্ত হয়ে কোদাল দিয়ে মায়ের মাথায় আঘাত করে।

    প্রথম আঘাতে মা শৈবালী মাটিতে লুটিয়ে পড়লে আবারো আঘাত করে মাথায়। এরপর বাড়ির অন্যান্য লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়। দুপুর সাড়ে ৩টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

    মোংলা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ