ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news

ববি শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষক সন্ধ্যা অনুষ্ঠিত

ববি শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষক সন্ধ্যা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে বরিশাল নগরীর হোটেল গ্রান্ড পার্কে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে এ শিক্ষক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে উক্ত শিক্ষক সন্ধ্যায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাচার্যের সহধর্মিণী প্রফেসর ড. ইসরাত জাহান। মঞ্চে ছিলেন শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. তারেক মাহমুদ আবীর, যুগ্ম সাধারণ সম্পদক সুজন চন্দ্র পাল, কোষাধ্যক্ষ রিফাত মাহমুদ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষক সমিতির প্রাক্তন সভাপতি মোঃ আরিফ হোসেন, প্রাক্তন সভাপতি ড. শফিউল আলম, প্রাক্তন সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া, কার্যনির্বাহী সদস্য সুমনা রানী সাহা।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র পরিচালনা করেন শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য ড. বীজন কৃষ্ণ সাহা,  তাসনুভা হাবিব, সাদেকুর রহমান, সাজেদুল ইসলাম, সায়মা আক্তার শশী। এছাড়াও বিভিন্ন ইভেন্ট সমন্বয়ের দায়িত্বে ছিলেন শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য সঞ্জয় কুমার সরকার, রিফাত ফেরদৌস ও সানবীন ইসলামসহ অন্যান্য শিক্ষকগণ।  

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় বিশ্বাস।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন