ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news

ববিতে আন্তঃবিভাগ ফুটবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা উদ্বোধন

ববিতে আন্তঃবিভাগ ফুটবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা উদ্বোধন
ববিতে আন্তঃবিভাগ ফুটবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা উদ্বোধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা । বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন, ফেষ্টুন ও পায়রা উড়িয়ে এ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

উদ্বোধন শেষে উপাচার্য বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এ মাহেন্দ্রক্ষণে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে, যাঁর আহবানে সাড়া দিয়ে বীর বাঙালি মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিলো। আমাদেরকে উপহার দিয়েছিলো স্বাধীন দেশ। যাদের জন্য আজকের এই  বাংলাদেশ তাদের সেই অবদানকে জীবনের সব ক্ষেত্রে স্মরণ রাখতে হবে।

এ সময় তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, পারস্পারিক সৌহার্দ্যতা বজায় রেখে খেলাধুলায় অংশগ্রহণ করবে, আন্তঃবিভাগ টুর্নামেন্টের উদ্দেশ্য হচ্ছে বিভাগগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং হৃদ্যতা সৃষ্টি করা। খেলাধুলায় প্রতিযোগিতা থাকবে তবে সে প্রতিযোগিতা হবে সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বসুলভ। জয় পরাজয় মেনে নিয়ে একে অপরের পাশে থাকতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি ।

শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক ও লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান রিফাত মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, পরিচালক,  শিক্ষকমন্ডলী, দপ্তর প্রধান, শিক্ষার্থীবৃন্দসহ শারীরিক শিক্ষা দপ্তরের অন্যান্যরা। টুর্নামেন্টে ২৪টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। উদ্বোধনী পর্বে লোক প্রশাসন বিভাগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এদিকে বিকাল ৫ টায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২১ এরও উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। উদ্বোধনী পর্বে সন্ধ্যা সাড়ে ৫ টায় প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগ এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মধ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন