আগৈলঝাড়ায় পার্বত্য শান্তি চুক্তি দিবস পালিত

বরিশালের আগৈলঝাড়ায় ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি দিবসটি পালন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের দলীয় কার্যালয় থেকে বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, এসএম হেমায়েত উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, শফিকুল ইসলাম টিটু, গোলাম মোস্তফা সরদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইকসহ পাইক প্রমুখ। পরে দলীয় কার্যালয়ে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
এইচকেআর