বরিশালে করদাতা বেড়েছে আড়াই লক্ষাধিক

সরকারের নানা কৌশল আর কর বিষয়ক সচেতনতার সুফল হিসেবে গত বিশ বছরে বরিশালে করদাতা বেড়েছে আড়াই লক্ষাধিক। আয়কর বেড়েছে কমপক্ষে ২৭ গুণ বেশি।
বরিশাল কর অঞ্চল সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের ছয় জেলা নিয়ে ২০০১ সালে বরিশাল কর অঞ্চল গঠণ করা হয়। শুরুর সময় করদাতা ছিল মাত্র ২০ হাজার ৩১১ জন। ওইবছর ২৪ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও কর আদায় হয়েছিল ২৭ কোটি টাকা। আর ২০২০-২১ করবর্ষে করদাতার সংখ্যা ১২ গুণ বেড়ে হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৩৬৩ জন। কর আদায়ের পরিমাণ ২৭ গুণ বেড়ে হয়েছিল ৫৯২ কোটি ৬০ লাখ টাকা। সর্বশেষ রিটার্ন জমা দেওয়ার শেষদিনে গত ৩০ নবেম্বর ২০২১-২২ করবর্ষে করদাতার সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার ৩৯২ জন।
বরিশাল কর অঞ্চলের কমিশনার মো. মুস্তাফা বলেন, কৃষি এ অঞ্চলের মানুষের প্রধান জীবিকার পাশাপশি কৃষি-অর্থনীতিই মূল চালিকা শক্তি হলেও অন্যান্য ব্যবসা ক্রমে সম্প্রসারিত হলেও গত দুটি অর্থ বছরে করোনা মহামারী সারাদেশের মতো এ অঞ্চলেও বিরূপ প্রভাব ফেলেছে। এরপরেও বরিশাল কর অঞ্চলে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।
এইচকেআর