সাংবাদিক শাকিলের নানীর ইন্তেকাল

দৈনিক মতবাদ-এর নিজস্ব প্রতিবেদক ইফতেখার মাহামুদ শাকিলের নানী কুলসুম বেগম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২ ডিসেম্বর) সকাল ৮টায় পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ষাট বছর।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যক্যসহ বিভিন্ন রোগে ভূগছিলেন। মৃত্যুকালে ৩ ছেলে ৩ মেয়েসহ আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আছর চাঁদকাঠি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।
ইফতেখার মাহামুদ শাকিলের নানীর মৃত্যুতে শোক জানিয়েছেন দৈনিক মতবাদ পত্রিকার প্রকাশক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূঁইয়া, সম্পাদক এসএম জাকির হোসেন, যুগ্ম সম্পাদক হেনরী স্বপন, বার্তা সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, খান রুবেলসহ বার্তা ও বাণিজ্যিক বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এইচকেআর