ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

আগৈলঝাড়ায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


বরিশালের আগৈলঝাড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম এর সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালনের প্রস্তুতির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামন, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, ইলিয়াস তালুকদার, শফিকুল ইসলাম টিটু তালুকদার, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্তসহ প্রমুখ।
 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ