পার্বত্য শান্তি চুক্তি দিবস পালন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

ঐতিহাসিক পার্বত্য শান্তি চুত্তির দুই যুগ পূর্তি উদযাপন উপলক্ষে বরিশালে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে মহানগর ও জেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠন। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালী, আলোকচিত্র প্রদর্শন এবং ইতিহাস তুলে ধরে স্থাপনা নির্মাণ।
মঙ্গলবার রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন জানিয়েছেন, ২ ডিসেম্বর বরিশাল আ.লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করা হবে। দুপুর দুইটায় নগর ভবনের সামেন শুরু হবে সমাবেশ ও আনন্দ র্যালী। এতে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহা উদ্দিন নাছিম। অনুষ্ঠান উদ্বোধন করবেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
বিশেষ অতিথী থাকবেন কেন্দ্রীয় আ.লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কার্যনির্বাহী সদস্য গোলাম রাব্বানী চিনু, আনিসুর রহমান, বরিশাল জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুস, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. একেএম জাহাঙ্গীর। বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র অ্যাড. রফিকুল ইসলাম খোকন বলেন, আমরা প্রতিবছর শান্তি চুক্তির দিবসটি আলাদা গুরুত্ব দিয়ে পালন করে থাকি। গত বছর করেনাকালীন সময়ে জনসমাগম থেকে বিরত থাকার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশ থাকায় সে সময়ে পালন করতে পারিনি। তবে এ বছর ব্যাতিক্রমি আয়োজনে শান্তির দিবসটি উদযাপন করা হবে। দিবসটি পালন উপলক্ষে নগরীতে ব্যানার-পোস্টার লাগানো হয়েছে। স্থাপন করা হয়েছে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার অবয়ব।
এইচকেআর