ঢাকা শনিবার, ২২ অগাস্ট ২০২৬

Motobad news

বিভাগীয় সমাবেশ সফল করতে যুবদলের প্রস্তুতি সভা

বিভাগীয় সমাবেশ সফল করতে যুবদলের প্রস্তুতি সভা
জেলা কৃষকদলের প্রস্ততি সভায় উপস্থিত প্রধান অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ এ্যাড, বিলকিস জাহান শিরিন সহ অন্যান্যরা ।
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি বরিশাল বিভাগীয়  টিম প্রধান মোনায়েম মুন্না বলেছেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে খারাপ যুগের সূচনা করেছে সরকার। এখন তাকে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থার সময় ক্ষেপন করা হচ্ছে ।  খালেদা জিয়াকে মামলা থেকে নিঃর্শত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আগামী ০৩ ডিসেম্বর বরিশালে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

এই ফ্যাসিস্ট সরকারের পতনে বিভাগীয় সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আগামী বরিশালে ৩ ডিসেম্বর বিভাগীয় সমাবেশ সফল করতে প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে নগরের অশ্বিনী কুমার হল সংলগ্ন বরিশাল জেলা ও নগর বিএনপির দলীয় কার্যালয়ে মঙ্গলবার বেলা ১২টার দিকে জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহম্মেদ বাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু। সভায় বিশেষ অতিথি জেলা সদস্য সচিব আকতার হোসেন মেবুল ও কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি জাকির হোসেন নান্নু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম তসলিম উদ্দিন প্রমুখ।

এর পূর্বে দলীয় কার্যলয়ের নিচতলায় বরিশাল জেলা কৃষকদল সমাবেশ সফল করতে এক প্রস্ততি সভা করেন। জেলা আহবায়ক এইচ এম মহসিনের সভাপতিত্বে এখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ এ্যাড, বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, জেলা কৃষকদল সম্পাদক সফিউল আলম সাফরুল,যুগ্ম সম্পাদক জিয়াউল হাসান শামীম, জাহিদুল ইসলাম আনোয়ার ও সবুর খান। অপরদিকে প্রস্তুতি সভা উপলক্ষে দীর্ঘদিন পর দলীয় কার্যলয়ে আসেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ ও সদ্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এবায়েদুল হক চাঁন। এসময় তারা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড, বিলকিস জাহান শিরিনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এছাড়া বেলা তিনটায় বিএনপি কার্যলয়ে জেলা বিএনপি আহবায়ক এ্যাড. মজিবর রহমান নান্টুর সভাপতিত্বে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন