বরিশালে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বরিশালে নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে নগরীর টিটিসির কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র অধ্যক্ষ মো. গোলাম কবির, মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র আহমেদ আল ইমরান। আরে উপস্থিত ছিলেন বরিশাল কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র’র অধ্যক্ষ গোলাম কবির, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় আরিফ আহমদ ।
অতিথিরা নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
এইচকেআর