বরিশালে এনআইখান’র শততম জন্ম বার্ষিকী পালিত

বরিশালে নিরঅহংকার গণতান্ত্রিক প্রগতিশীল ও অসাম্প্রাদায়ীক রাজনীতিবীদ ন্যাশনাল আওয়ামী পার্টি ভাসম্য ন্যাপের নেতা নুরুল ইসলাম (এনআইখান) এর শততম জন্ম বার্ষিকী পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে শ্রদ্ধা ও স্মরন সভা অনুষ্ঠিত হয় ।
এনআই খান জন্মশত বাষির্কী উদ্যাপন কমিটির আহবায়ক মো. শহিদুল ইসলাম মিরনের সভাপতিত্বে স্মরন সভায় তাঁর প্রতি গভীর শ্রদ্ধা রেখে বক্তব্য রাখেন অধ্যক্ষ মহসিন-উল-ইসলাম হাবুল, বরিশাল প্রেস ক্লাব সভাপতি এ্যাড, ইসমাইল হোসেন নেগাবান মন্টু,অধ্যাপক জাহিদ হোসেন, অধ্যাপক নজরুল হক নিলু, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, ডাঃ মিজানুর রহমান,এ্যাড, গোলাম মাহমুদ চৌধুরী আলাল,অধ্যাপক মোতালেব হাওলাদার, ডাঃ মনিষা চক্রবর্তী, এ্যাড হিরন কুমার দাস মিঠু। এসময় ঢাকা থেকে এনআই খানের ছেলে এ্যাডভোকেট জেড আই খান পান্না অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে থাকার কথা থাকলেও তিনি অসুস্থতার কারনে আসতে না পেরে ভার্চুয়ালে বক্তব্য রাখেন।
এখানে আরো বক্তব্য রাখেন ছোট ছেলে নজরুল ইসলাম খান ছোট্র, ডাঃ ফায়জুল হাকিম লালা,এসএম শেলি, সিকদার হারুর অর রসিদ মাহমুদ, দেওয়ান আঃ রসিদ নিলু। এসময় আরো উপস্থিত ছিলেন এনআই খানের মেয়েখাদিজা সামসুর নাহার নুরুল ইসলাম ও নাতনি নাদিমা খান। স্মরন সভায় বক্তারা বলেন, এনআই খান একজন সাদামিদা মানুষ ছিলেন তাঁর জীবন আদর্শ অনুসরন করার জন্য নতুন প্রজন্মের প্রতি আহবান জানান। বক্তারা আরো বলেন, মাওলানা ভাসানীর ভাবাদর্শের অনুসারী এনআই খান আমাদের সামনে সাদাসিদা জীবনের এক আদর্শীক রাজনীতি রেখে গেছেন যা মেনে চললে বর্তমান রাজনীতি শুণ্যতা দুর হতে পারে।
এইচকেআর