ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news

যৌতুক না পেয়ে দ্বিতীয় বিয়ে, কারাগারে পুলিশের নায়েক

যৌতুক না পেয়ে দ্বিতীয় বিয়ে, কারাগারে পুলিশের নায়েক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

যৌতুক না পেয়ে নির্যাতনের অভিযোগের দায়ের হওয়ায় মামলায় বিএমপি পুলিশের একজন নায়েককে জেলহাজতে পাঠিয়েছে আদালত। বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম পলি আফরোজ সোমবার সকালে আসামীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

নায়েক আরিফুর রহমান বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের আবদুল আজিজ হাওলাদারের ছেলে। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) পিওএন শাখার নায়েক হিসেবে কর্মরত রয়েছেন। বাদী জেসমিন জানান, আরিফুর রহমানের সঙ্গে ২০১৩ সালে বিয়ে হয়। তাদের সংসারে দুইটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের কয়েক বছর পর থেকেই যৌতুক চেয়ে মানসিক ও শারীরিক নির্যাতন চালাতো। এর বিচার চেয়ে চলতি বছরের সেপ্টেম্বর মাসে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। এরপর দাবিকৃত যৌতুক না পেয়ে নভেম্বর মাসে আরিফ আরেকটি বিয়ে করেন।

অক্টোবর মাসের ৭ তারিখ আদালতে হাজির হয়ে আসামী আরিফ মামলা থেকে জামিন নেন। জামিন পাওয়ার পরের দিন বাদী জেসমিনের বাড়িতে গিয়ে তাকে মারধর করেন আরিফ। সেই প্রেক্ষিতে বাদী সোমবার সকালে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামীর জামিন বাতিলের আবেদন করেন। আদালতের বিচারক নায়েক আরিফুর রহমানের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন