ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news

সাংবাদিক রাহাত খানের নানীর মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন বরিশালের শোক

সাংবাদিক রাহাত খানের নানীর মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন বরিশালের শোক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান রাহাত খানের নানী লাল বানু (৯২) গত রোববার (২৮ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লা.....রাজেউন)।

বরিশাল নগরীর কালুখান সড়কের সাংবাদিক রাহাত খানের নিজ বাস ভবনে রোববার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণ, সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগসহ সংগঠনের সদস্যবৃন্দ।

সাংবাদিক ইউনিয়ন বরিশালের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সোমবার (২৯ নভেম্বর) ফজর নামাজ শেষে খান সড়ক মসজিদে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় উজিরপুর উপজেলার বামরাইলের গ্রামের বাড়ি। সেখানে জোহরের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন