ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় ৭টি পরিবারের জন্য ঘর নির্মাণ কাজের উদ্বোধন

আগৈলঝাড়ায় ৭টি পরিবারের জন্য ঘর নির্মাণ কাজের উদ্বোধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


বরিশালের আগৈলঝাড়ায় ৭টি হিন্দু পরিবারের জন্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র নিজস্ব অর্থায়নে জমি ক্রয় করে টিআর কাবিখার মাধ্যমে পাকা বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। 

জানা গেছে, গতকাল সোমবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র নিজ এলাকা পূর্ব সেরাল গ্রামে তার নিজস্ব অর্থায়নে ক্রয় করা জমিতে ৭টি হিন্দু পরিবারের জন্য টিআর কাবিখার মাধ্যমে পাকা বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদার, নবনির্বাচিত ইউপি সদস্য লিটন সরদার প্রমুখ।

এব্যপারে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত জানান, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র নির্দেশে নিজ এলাকা পূর্ব সেরাল গ্রামে তার নিজস্ব অর্থায়নে ক্রয় করা জমিতে ৭টি অসহায় হিন্দু পরিবারের জন্য টিআর কাবিখার মাধ্যমে পাকা বাড়ি নির্মান কাজ করার ব্যবস্থা করেন।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন