ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news

গৌরনদীতে দুই যুবদল নেতার উপর ছাত্রলীগের হামলা

গৌরনদীতে দুই যুবদল নেতার উপর ছাত্রলীগের হামলা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


বরিশালের গৌরনদীতে উপজেলা যুবদলের দুই নেতার ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার গৌরনদী নাহার সিনেমা হলের সামনে ও বার্থী এলাকায় পৃথক দুইটি  হামলার  ঘটনা ঘটে।

এ ঘটনায় গৌরনদী উপজেলা যুবদলের সহ-সভাপতি ও রাকুদিয়া সরকারি আবুল কালাম ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আলী শরীফ (৪২) উপজেলা যুবদলের সদস্য শাওন হাওলাদার (২৫) আহত হয়েছেন। এর মধ্যে আহত অবস্থায়  শাওন হাওলাদারকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  প্রাণ ভয়ে আলী শরীফ গোপনে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গৌরনদী উপজেলা যুবদলের সহ-সভাপতি ও রাকুদিয়া সরকারি আবুল কালাম ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আলী শরীফ অভিযোগ করে বলেন, আমি গৌরনদী নাহার সিনেমা হলের সামনে ছোট ভাই আবুল শরীফের ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স হাবুল ষ্টোরে বসা ছিলাম। রোববার রাত ৯টার দিকে কতিপয় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে আমার উপর হামলা চালিয়ে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। এ সময় আমার ছোট ভাই ব্যবসায়ী আবুল শরীফ আমাকে রক্ষায় এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করে। এদিকে উপজেলা যুবদলের সদস্য শাওন হাওলাদার অভিযোগ করে বলেন, বার্থী বাজারে পৌঁছলে ছাত্রলী-যুবলীগ কর্মীরা হামলা চালিয়ে জিআই পাইপ দিয়ে মাথায় আঘাত করে গুরুতর  জখম করেছে।

অবশ্য ছাত্র ও যুবলীগ হামলার অভিযোগ অস্বীকার কেরছে। বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান অভিযোগ করে বলেন, বিএনপি নেতাকর্মীদের বাড়ি ছাড়া করতে আওয়ামীলীগ ও ছাত্রলীগ যুবলীগ নেতা কর্মীরা একের পর এক বিক্ষিপ্ত ভাবে হামলা চালিয়েছে। গত তিন দিনে কমপক্ষে ১০ জন বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রক্তাক্ত জখম করেছে। 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, হামলার ঘটনা সম্পর্কে তিনি কিছু জানিনা। এখনো কেউ থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ###
 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন