ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা
  • বাংলাদেশে বিনিয়োগে সমস্যায় পড়ছেন জাপানীরা : উপমন্ত্রী হোন্ডা

    বাংলাদেশে বিনিয়োগে সমস্যায় পড়ছেন জাপানীরা : উপমন্ত্রী হোন্ডা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ১০ বছরে বাংলাদেশে জাপানের বিনিয়োগ তিনগুণ হয়েছে। তবে বাংলাদেশে বিনিয়োগে জাপানিদের সমস্যায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় উপমন্ত্রী হোন্ডা তারো। তিনি বলেন, এসব সমস্যার মধ্যে রয়েছে কাস্টমস ক্লিয়ারেন্স, নানা ধরনের কর আরোপ, টেলিগ্রাফিক পদ্ধতিতে আমদানির অর্থ পরিশোধ ইত্যাদি। গতকাল রবিবার বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে জাপানি উপমন্ত্রী এসব কথা বলেন। সম্মেলনে তার লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি।

    গতকাল রবিবার ঢাকায় দুই দিনের ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট শুরু হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) এই সম্মেলনের আয়োজন করেছে।

    বার্তায় হোন্ডা তারো উল্লেখ করেন, গত ১০ বছরে বাংলাদেশে জাপানের বিনিয়োগ তিনগুণ হয়েছে৷ আগামীতেও বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপান।

    উপমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন যেমন মেট্রো রেল, ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পে সহায়তা দিচ্ছে। আগামী দিনেও বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে সহায়তা দেবে তার দেশ।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ