ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
তৃতীয় দফা নির্বাচন

বরিশালে নৌকা প্রতিকের জয়জয়কার

বরিশালে নৌকা প্রতিকের জয়জয়কার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশাল জেলার তিন উপজেলার পাঁচ ইউনিয়নের চারটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী এগিয়ে আছেন। একটি ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থীর প্রার্থীতা বাতিল হয়ে যাওয়ায় স্বতন্ত্র প্রার্থী এগিয়ে আছেন। বরিশাল জেলা নির্বাচন অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে।

এরমধ্যে উপিজরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী ইউসুফ হাওলাদার, মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়ন পরিষদেও নৌকা প্রতিকের সালাউদ্দিন অশ্রু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী মৃধা মো. আক্তারুজ্জামান মিলন ৬ হাজার ৪২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাতুড়ী প্রতীকের শাহিন হোসেন পেয়েছেন ৩ হাজার ৯শত ৪৪ ভোট। উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে এগিয়ে আছেন নৌকা প্রতিকের প্রার্থী অমল মল্লিক। তার প্রতিদ্বন্দ্বিতা করেছেন স্বতন্ত্র প্রার্থী প্রিন্স বিশ্বাস। ওই উপজেলার গুঠিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতিকের প্রার্থী আওরঙ্গজেব বিপুল ভোটে এগিয়ে আছেন।  

প্রসঙ্গত, তৃতীয় ধাপে বরিশালের তিন উপজেলার ৫ ইউনিয়নের মোট ৪৯টি কেন্দ্রে ভোট গ্রহন হয়েছে।  চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত সদস্য পদে ৬১ জন এবং সাধারন সদস্য পদে ১৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। প্রায় ৬ শ পুলিশ সদস্য সার্বক্ষনিকভাবে কেন্দ্রগুলোতে মোতায়েন ছিল। ৫টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১ লাখ ৫ হাজার ৭১৩ জন।
 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন