ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news

মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগ নেতার সুস্থতা কামনায় দোয়া

মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগ নেতার সুস্থতা কামনায় দোয়া
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মেহেন্দিগঞ্জ উপজেলার আওয়ামী লীগ বর্শিয়ান নেতা অবসরপ্রাপ্ত শিক্ষক বশির স্যার অসুস্থ হয়ে পড়লে ঢাকা একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয় এবং মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর এস এম শাহজাহান সোহেল মোল্লা গুরুতর অসুস্থ হয়ে ঢাকা চিকিৎসাধীন রয়েছে। তাদের দ্রুত সুস্থতা কামনায় মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে দোয়া-মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, সহ-সভাপতি শহিদ শাহ, দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, মানব সম্পদ সম্পাদক মুশফিকুর রহমান নিউটন, সদস্য হানিফ বুলবুল, উপজেলা যুবলীগের সভাপতি নাদিম মাহমুদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, উপজেলা কৃষক লীগের সভাপতি ওহাব আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুবেল খন্দকার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন