ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা
  • ওমিক্রনের প্রভাবে কমলো তেলের দাম, শেয়ারবাজারে ধস

    ওমিক্রনের প্রভাবে কমলো তেলের দাম, শেয়ারবাজারে ধস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্ব নেতারা এতদিন চেষ্টা করেও যযা করতে পারেননি, তা দুইদিনে করে দিলো করোনাভাইরাস। দক্ষিন আফ্রিকায় শনাক্ত নতুন ধরন ওমিক্রনের কারণে প্রভাব পড়েছে তেলের বাজারে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

    প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৬ নভেম্বর) বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশেরও বেশি। মার্কিন তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দর ১৩ শতাংশ কমে প্রতি ব্যারেল ৬৮ দশমিক ১৫ ডলারে নেমেছে। আর আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১২ শতাংশ কমে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৭২ দশমিক ৭২ ডলারে।

    ২০২০ সালের এপ্রিল মাসের এই প্রথম বিশ্ববাজারে তেলের দাম এতো কমলো।

    সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানে যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ বেশ কয়েকটি রাষ্ট্র সম্মিলিতভাবে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) থেকে বিপুল পরিমাণ তেল বিশ্ব বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিলো। কিন্তু যে আশা করা হয়েছিল, তা পূরণ করতে পারেনি নেতারা। বিশ্ববাজারে এই পদক্ষেপের প্রভাব একেবারেই সামান্য ছিল। তবে করোনার নতুন ধরনের ছড়ানোর খবর সামনে আসতেই কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম।

    ওমিক্রনের ধাক্কায় যে শুধু তেলের বাজারে পড়েছে এমন না। দ্য গার্ডিয়ান জানায়, শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক করোনার নতুন ধরনের নাম ঘোষণার পরে ধস নেমেছে শেয়ারবাজারেও। যুক্তরাষ্ট্রের ডো জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের সূচক কমেছে ২ দশমিক ৫ শতাংশ, যা ২০২০ সালের অক্টোবরের পর থেকে তাদের সবচেয়ে কম। ইউরোপীয় শেয়ার বাজারও গত দেড় বছরের মধ্যে সবচেয়ে অবনমনের শিকার হয়েছে।

    সবচেয়ে বেশি শেয়ার কমেছে বিভিন্ন এয়ারলাইন্স ও ভ্রমণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর। গড়ে এসব প্রতিষ্ঠানে শেয়ারদর কমেছে ১০ শতাংশের বেশি।

    দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরনটির নাম দেওয়া হয়েছে ওমিক্রন। এটিকে উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, করোনার অন্য সংক্রামক ধরনগুলোর তুলনায় নতুন এই ধরনে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। শুক্রবার (২৬ নভেম্বর) সংস্থাটির উপদেষ্টা প্যানেলের এক জরুরি বৈঠকে এসব কথা বলা হয়।

    গ্রিক বর্ণমালা অনুসারে নতুন ধরনটির নাম রাখা হয়েছে ওমিক্রন। এটিকে করোনাভাইরাসের ‘উদ্বেগের ধরন’ বলেও আখ্যা দিয়েছেন ডব্লিউএইচও’র বিশেষজ্ঞরা। প্রচলিত টিকা এর বিরুদ্ধে কতটা কার্যকর, এখন তা পরীক্ষা করা হচ্ছে।

    দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ধরনটি প্রথম শনাক্ত হয়। এরপর বেলজিয়াম, বতসোয়ানা, ইসরায়েল এবং হংকংয়ে এর দেখা মিলেছে। নতুন ধরন শনাক্তের খবর ছড়ানোর পরপরই বৈশ্বিক কর্তৃপক্ষগুলো দ্রুত ব্যবস্থা নিতে শুরু করে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ