ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news

'উঠান বৈঠক কে জনসমুদ্রে পরিণত করে হারতাবাসী প্রমাণ করেছে নৌকা বিজয়ের বিকল্প নেই'

'উঠান বৈঠক কে জনসমুদ্রে পরিণত করে হারতাবাসী প্রমাণ করেছে নৌকা বিজয়ের বিকল্প নেই'
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেছেন, হারতাবাসী উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ২ নং হারতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী অমল মল্লিকের সমর্থণের উঠান বৈঠকে জনসমুদ্রে পরিনত করেছে।

উপস্থিত সাধারণ ভোটাররা প্রমাণ করেছে নৌকা বিজয় হলেই হারতা ইউনিয়নে কাঙ্খিত উন্নয়ন হবে। তাই নৌকা বিরোধী  সকল ষড়যন্ত্র কে প্রতিহত করে ২৮ নভেম্বর রোববার শান্তিপূর্ণ পরিবেশ নৌকা মার্কায় ভোট দিয়ে  বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

তাহলেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকারের  ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের  ন্যায় হারতা ইউনিয়নেও কাঙ্খিত উন্নয়ন হবে।

 
শুক্রবার বিকেলে উজিরপুর উপজেলার হারতা বন্দর এলাকায় আসন্ন ২ নং হারতা ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী অমল মল্লিকের সমর্থণে  উঠান বৈঠকে  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হারতা ইউনিয়ন  আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বিশ্বাসের  সভাপতিত্বে উঠান বৈঠকে  বিশেষ অতিথি হিসেবে  বক্তৃতা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য মো. আনিসুর রহমান, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, বরিশাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান,  উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী,  উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু,উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ডা এসকে বল্লভ, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড মাওলাদ হোসেন সানা ও উঠান বৈঠকে উপস্থিত  সকলের কাছে ভোট প্রার্থণা করে বক্তব্য রাখেন হারতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী অমল মল্লিক।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উজিরপুর উপজেলার সাধারণ সম্পাদক ও হারতা ইউনিয়ন  আওয়ামী লীগ নেতা মিন্টু লাল মজুমদারের সঞ্চালনায় উঠান বৈঠকে কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সদস্য সুখেন্দ শেখর বদ্য, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি  অশোক কুমার হাওলাদার, মো. হাকিম সন্নামত, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাউদ্দিন শিপু,অ্যাডভোকেট সহিদুল ইসলাম সহিদ, ওটরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, হারতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডাক্তার হরেন রায়, শিকারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সরওয়ার হোসেন, জল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেবী রাণীসহ উজিরপুর উপজেলা ও হারতা ইউনিয়ন  আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন