ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news

খাবার ভেবে দুই বছরের শিশুর কীটনাশক পান

 খাবার ভেবে দুই বছরের শিশুর কীটনাশক পান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

 


বরিশালের আগৈলঝাড়ায় খাবার ভেবে দুই বছরের শিশুর কীটনাশক পান। মুমূর্ষু অবস্থায় ওই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার কুড়ালিয়া গ্রামের রনজিৎ হালদারের দুই বছরের ছেলে রাজ হালদার ঘরে থাকা বিষাক্ত কীটনাশক খাবার ভেবে খেয়ে ফেলে। এসময় অসুস্থ শিশু রাজ হালদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শিশু রাজ হালদার এর পিতা রনজিৎ হালদার জানান, কৃষি কাজে ব্যবহারের জন্য একটি পলিথিনে মোড়ানো অবস্থায় ঘরে রাখা বিষাক্ত ফুরাডন ছিল। আমার ছেলে রাজ হালদার খাবার ভেবে পলিথিনে মোড়ানো অবস্থায় বিষাক্ত কীটনাশক খাবার ভেবে খেয়ে ফেলে। এসময় শিশু রাজ হালদার অসুস্থ হয়ে পরলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ভর্তি করা হয়।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আলামিন হোসাইন জানান, শিশুটি বিষাক্ত কীটনাশক খাওয়ার ফলে অসুস্থ হয়ে হাসপাতালে আসলে তাকে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।

 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন