ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় সড়ক দুঘর্টনায় ৭ জন আহত

আগৈলঝাড়ায় সড়ক দুঘর্টনায় ৭ জন আহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

বরিশালের আগৈলঝাড়ায় ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। সড়ক দুঘর্টনায় আহত ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পরে উপজেলার বাগধা বাজার সংলগ্ন সড়কে ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে বাগধা গ্রামের লিমা বেগম (১৭), তরিকুল ইসলাম (২৫), হেলেনা বেগম (৪০), সাতলা গ্রামের নাইম বিশ্বাস (১৭), অপূর্ব জয়ধর (৪৩), ছবিখারপাড় গ্রামের দুলাল বাড়ৈ (৫০) ও আবুল বাশার (৫৫) আহত হয়।

এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সমীরণ হালদার জানান, সড়ক দুঘর্টনায় আহত ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।

 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন