ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news

ছাত্রলীগ নেতা বুলেট এর স্মরণে শোক র‌্যালী ও আলোচনা সভা

ছাত্রলীগ নেতা বুলেট এর স্মরণে শোক র‌্যালী ও আলোচনা সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

 

বরিশালের সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক শফিকুল ইসলাম বুলেট এর ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে শোক র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে সকালে উপজেলা কার্যালয়ের সম্মুখ থেকে শোক র‌্যালী বের হয়ে বরিশাল-ঢাকা মহাসড়কের বাসষ্ট্যান্ড এলাকা প্রদক্ষিন করে। শেষে উপজেলা ছাত্রলীগ কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌর মেয়র মোঃ হারিছুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা মহিলালীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন হোসেন মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিছুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষে শফিকুল ইসলাম বুলেট এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।    

 

 

 

 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন