গৌরনদীতে বীজ-সার বিতরণের উদ্বোধন

রবি মৌসুমে সরকারী প্রনোদনা ও পুণঃর্বাসন কর্মসূচির আওতায় বরিশালের গৌরনদী উপজেলার ২৬৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষানীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন শষ্যের বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা কৃষি স¤প্রসারণ বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি, উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান, চাঁদশী ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার দীপংকর বাড়ৈ, মিঠুন চত্রবর্তীসহ অন্যান্যরা।
এসএম