আগৈলঝাড়ায় খাবার ভেবে শিশুর বিষপান

বরিশালের আগৈলঝাড়ায় খাবার ভেবে এক বছরের শিশুর বিষপান করেছে। মুমূর্ষু অবস্থায় ওই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার রাজিহার ইউনিয়নের বসুন্ডা গ্রামের নিখিল হালদারের এক বছরের ছেলে অর্নব হালদার ঘরে থাকা বিষাক্ত কীটনাশক খাবার ভেবে খেয়ে ফেলে। এসময় অসুস্থ শিশু অর্নবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিশু অর্নব এর পিতা নিখিল হালদার জানান, কৃষি কাজে ব্যবহারের জন্য একটি পলিথিনে মোড়ানো অবস্থায় ঘরে রাখা বিষাক্ত ফুরাডন ছিল। আমার ছেলে অর্নব খাবার ভেবে পলিথিনে মোড়ানো অবস্থায় বিষাক্ত কীটনাশক খাবার ভেবে খেয়ে ফেলে। এসময় শিশু অর্নব অসুস্থ হয়ে পরলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ভর্তি করা হয়।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর জানান, শিশুটি বিষাক্ত কীটনাশক খাওয়ার ফলে অসুস্থ হয়ে হাসপাতালে আসলে তাকে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়।
এইচকেআর