বরিশাল জেলা প্রশাসকের কাছে বিএনপির স্মারকলিপি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার স্বার্থে দেশের বাইরে পাঠানোর দাবিতে বরিশাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি। বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১ টায় দক্ষিণ, উত্তর ও মহানগর বিএনপি পৃথকভাবে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের হাতে এই স্মারকলিপি তুলে দেন।
এসময় দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক এ্যাড, মজিবর রহমান নান্টু, সদস্য সচিব এ্যাড আকতার হোসেন মেবুল, জেলা মহিলা দল সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি,কোতয়ালী বিএনপি সভাপতি এ্যাড, কাজী এনায়েত হোসেন বাচ্চু, মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খাঁন ফারুক, সদস্য সচিব এ্যাড মীর জাহিদুল কবির জাহিদ, ১নং সদস্য সচিব এ্যাড,আলি হায়দার বাবুল , উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহ, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু,উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুক্তা উপস্থিত ছিলেন ।
এসময় জেলা ও মহানগর বিএনপি নতুন আহবায়ক কমিটির নেতৃবন্দ জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সাথে নিজেদের পরিচয় তুলে ধরে পরিচিত হয়। পরিচয় পর্বকালে তারা জেলা প্রশাসকের কাছে আগামীতে যেন দলীয় শান্তিপূর্ণ কর্মসুচি পালন করার সার্বিক সহযোগীতা কামনা করেন।
এসময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, কোন সহিংষ নয়, রাজনৈতিকভাবে শান্তিপূর্ণ যেকোন রাজনৈতিকদল তাদের কর্মসূচি পালন করা মৌলিক অধিকার রয়েছে। সেখানে যেন কোন প্রকার সরকারী সম্পদ ও জান মালের ক্ষয়ক্ষতি করা থেকে বিরত থাকার আহবান জানান।
এইচকেআর