স্বরূপকাঠিতে নারীর ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময়
স্বরূপকাঠিতে নারীর ক্ষমতায়ন বিষয়ে রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় সভা করেছে বেসরকারি এনজিও সংস্থা রূপান্তর এর অপরাজিতা প্রকল্প। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমাজসেবক মো: মহিববুল্লাহ হাওলাদার, সাংবাদিক মো: নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা, মো. হেমায়েত উদ্দিন, স্বরূপকাঠি পৌর আওয়ামীলীগের সম্পাদক মোঃ ফারুক হোসেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সম্পাদক মো. হুমায়ুন কবির, রূপান্তরের জেন্ডার ট্রেনিং কর্মকর্তা মোঃ খলিলুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সাংবাদিক মো: হযরত আলী হিরু, মো: হাবিবুল্লাহ, ফয়সাল হাসান সহ বিভিন্ন নারী নেত্রী।
সভায় রাজনৈতিক দলে নারীদের অবস্থা ও অবস্থানের চিত্র তুলে ধরা সহ উম্মুক্ত আলোচনা করা হয়।
এমবি