ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • জিডিপির আকার ৪১১ বিলিয়ন, মাথাপিছু আয় ২৫৫৪ ডলার

    জিডিপির আকার ৪১১ বিলিয়ন, মাথাপিছু আয় ২৫৫৪ ডলার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অর্থনীতির ভিত্তি বছর পুনর্নির্ধারণ করায় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ৪১১ বিলিয়ন ডলার এবং মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৫৫৪ ডলার হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার (২৩ নভেম্বর) শেরে বাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভা শেষে এ তথ্য জানান তিনি। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

    এম এ মান্নান বলেন, অর্থনীতির ভিত্তি বছর সংশোধন করেছি। আমরা ছিলাম ২০০৫-০৬ সালে। এখন ভিত্তি বছর ২০১৫-১৬ বছরে নিয়ে এসেছি। এতে জিডিপির আকার বেড়ে হয়েছে ৪১১ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া মাথাপিছু আয় বেড়ে হয়েছে ২ হাজার ৫৫৪ মার্কিন ডলার।

    তিনি আরও বলেন, রিজার্ভ ৫০ বিলিয়ন হয়েছে। দেশে দারিদ্র্যের হার কমে ২০ দশমিক ৫ শতাংশে হয়েছে।

    এছাড়া গড় আয়ু বেড়ে ৭২ দশমিক ৮ বছর হয়েছে বলেও জানান মন্ত্রী।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ