ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news

বাকেরগঞ্জে চরমোনাইর বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

বাকেরগঞ্জে চরমোনাইর বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হলো বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গন। হাজার হাজার মুসলিম জনতার উপস্থিতিতে মুসলিম উম্মার শান্তি জন্য ইসলামের আলোকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখলেন পীর সাহেব হুজুর চরমোনাই। বাংলাদেশে ইসলামের আদর্শের পতাকা তলে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।  বাংলাদেশ মুজাহিদ কমিটির আয়োজনে, বাৎসরিক ওয়াজ মাহফিল এর সময়সূচী নির্ধারণ অনুযায়ী, প্রতি বছরের ন্যায় এ বছরেও বিরাট এক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের আয়োজন করা হয়েছিল।  

উক্ত মাহফিলে মুসলিম উম্মাহর বাংলাদেশের ইসলামিক শাসন প্রতিষ্ঠার অন্যতম প্রবক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চরমোনাই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও মুজাহিদ কমিটি কর্তৃক পরিচালিত, ধর্মীয় ভাবগম্ভীরতায় মুসলিম উম্মাহর দিক নির্দেশক জনাব সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।  

বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে উপস্থিত মুজাহিদ কমিটি সহ সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি দিকনির্দেশনামূলক যুক্তি নির্ভরশীল ওয়াজ নসিহত পেশ করেন, ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজী নওমুসলিম নলছিটি, প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য পেশ করেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব হুজুর চরমোনাই।

মাহফিল পরিচালনা করেন মাহফিল এন্তেজামিয়া কমিটি বাকেরগঞ্জ।  উক্ত মাহফিলে সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম কওমি মাদ্রাসা ও এতিমখানা বাকেরগঞ্জ এর শাখা মাধ্যমে পরিচালিত হয়। মাহফিল শুরুতে মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব হুজুর চরমোনাই তার হাত দিয়ে কোরআনে হাফেজ শিশু হাফিজদের পবিত্র কোরআন ও পাগড়ী পরিধান করেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন