ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • পেঁয়াজের দাম একদিনে কমেছে ৩ টাকা

    পেঁয়াজের দাম একদিনে কমেছে ৩ টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পেঁয়াজের আমদানি বৃদ্ধি হওয়ায় দাম কমা অব্যাহত রয়েছে। একদিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে পাইকারিতে (ট্রাকসেল) পেঁয়াজের দাম আরও এক দফা কমে কেজিপ্রতি দাম ২৩ টাকায় নেমেছে। একদিন আগেও বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ প্রকারভেদে ২৬ টাকায় বিক্রি হয়েছে।

    এ ছাড়া নগর জাতের পেঁয়াজের ৩২ টাকা থেকে কমে কেজিপ্রতি দাম দাঁড়িয়েছে ৩০ টাকায়। পেঁয়াজের দাম কমে আসায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার ও সাধারণ ক্রেতারা।  

    হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, ভারতের মোকামগুলোতে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ লোডিং হওয়ায় হিলি দিয়ে আমদানি আগের তুলনায় বেড়েছে। একইভাবে দেশের সব বন্দর দিয়ে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আমদানি হচ্ছে। এ কারণে বর্তমানে পেঁয়াজের দাম নিম্নমুখী।

    এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে মোকামগুলোতে থাকা পুরনো দেশীয় পেঁয়াজ বাজারে আসায় পেঁয়াজের দাম আরও কমেছে। আর দেশীয় নতুন জাতের পাতা পেঁয়াজও উঠতে শুরু করেছে। এতে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় পেঁয়াজের দাম কমে এসেছে।

    হিলি কাস্টমসের তথ্যমতে, ভারতীয় ২৭ ট্রাকে ৭৮১ টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ