ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত বাবা গ্রেফতার নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রনায়িকা পূজা মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক পাকিস্তানের হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার
  • খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবি

    বরিশালে বিএনপির বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

    বরিশালে বিএনপির বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ
    বরিশালে বিএনপির বিক্ষোভ, খণ্ড খণ্ড মিছিলে পুলিশের লাঠিচার্জ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি’র যৌথ উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক মজিবর রহমান নান্টু এবং বিশেষ বক্তা ছিলেন উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ।
    এছাড়া মহানগর বিএনপি’র সদস্য সচিব মীর জাহিদুল কবির, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া এবং মহানগর যুবদল সভাপতি আক্তারুজ্জামান শামীমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার জন্য সরকারের কাছে দাবি জানান।

    এদিকে, বিএনপি’র বিক্ষোভে যোগ দিতে বিভিন্ন স্থান থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের খণ্ড খণ্ড মিছিল দলীয় কার্যালয়ে যেতে চাইলে সদর রোড ও অশ্বিনী কুমার হলের সামনে তাদের ৩ দফা লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

    বিনা উসকানিতে পুলিশ বিএনপি’র মিছিলে লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছেন মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। পুলিশ বিএনপি’র সাথে সংঘাত বাধাতে চায় বলে তিনি দাবি করেন।

    বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করতেই মিছিলে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু।

    তবে বিএনপি’র মিছিলে লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছেন, মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি সার্কেলের সহকারী কমিশনার শারমিন সুলতানা রাখি। তিনি বলেন, বিএনপি’র সমাবেশ করার অনুমতি রয়েছে। তারা বড় বড় মিছিল নিয়ে সমাবেশে গেলে সদর রোডে যানজট বেধে যায়। জনগণের চলাচলে সমস্যা হয়। এ কারণে তাদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে বলা হয়েছে মাত্র।

    বিএনপি’র বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ