বাকেরগঞ্জে র্যাবের অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাকেরগঞ্জে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শনিবার বেলা ২ টা ৩০ মিনিটের দিকে পেয়ারপুর ব্রীজের পূর্ব পার্শ্বে এর একটি মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে র্যাব।
অভিযানে পটুয়াখালীর বাউফল এলাকার মোঃ বাদল শিকদার এর ছেলে মোঃ জামাল শিকদার কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭ গ্রাম গাজা পাওয়া যায়। এবং একটি মটর সাইকেল জব্দ করা হয়।
বরিশাল সিপিএসসির ডিএডি মুহাঃ সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে (ছয়শত সত্তর) গ্রাম গাঁজা এবং ০১ (এক)টি ১০০সিসি মোটর সাইকেল জব্দ করা হয়।
র্যাব-৮,
এসএম