নৌকা মার্কা বিজয় হলেই হারতা ইউনিয়ন হবে উন্নয়নের মডেল- তালুকদার মোঃ ইউনুস

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেছেন, নৌকা হলো বিজয়ের প্রতিক,স্বাধীনতার প্রতিক, উন্নয়নের প্রতিক। তাই বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিক বার বার বিজয়ী হয় বলেই দেশে আজ সমানতালে উন্নয়ন হচ্ছে।
তারই ধারাবাহিকতায় শহরের ন্যায় প্রতান্ত গ্রামেও কাঙ্খিত উন্নয়ন করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২৮ নভেম্বর উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী অমল মল্লিক কে বিজয়ী করার আহবান জানান। নৌকা বিজয় হলেই হারতা ইউনিয়ন হবে উন্নয়নের মডেল।
শনিবার সন্ধ্যায় উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের নাথারকান্দি গ্রামে আসন্ন ২ নং হারতা ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী অমল মল্লিকের সমর্থণে ৫ নং ওয়ার্ডের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হারতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি দুলালকান্তি'র সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, মোঃ হাকিম সন্নামত, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাউদ্দিন শিপু,অ্যাডভোকেট সহিদুল ইসলাম সহিদ, হারতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডাক্তার হরেন রায়, হারতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস ও উঠান বৈঠকে উপস্থিত সকলের কাছে ভোট প্রার্থণা করে বক্তব্য রাখেন হারতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী অমল মল্লিক।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উজিরপুর উপজেলার সাধারণ সম্পাদক ও হারতা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিন্টু লাল মজুমদারের সঞ্চালনায় উঠান বৈঠকে উজিরপুর উপজেলা ও হারতা ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গণ বক্তব্য রাখেন।
এর আগে আসন্ন হারতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী অমল মল্লিক কে সাথে নিয়ে দিনব্যাপী বিভিন্ন এলাকায় গণসংযোগ করে নৌকা মার্কায় ভোট প্রার্থণা করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস। এসময় উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন,সাধারণ সম্পাদক ও উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীসহ উপজেলা ও হারতা ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএম