ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • সোমবার থেকে দোকানপাট-শপিংমল রাত ৯টা পর্যন্ত খোলা 

    সোমবার থেকে দোকানপাট-শপিংমল রাত ৯টা পর্যন্ত খোলা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামীকাল সোমবার থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে বলে জানিয়েছে ডিএমপি। রোজাদারদের কথা বিবেচনা করে এ সময় বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।  

    ব্যবসায়ীদের বারবার আবেদন করার ফলে রোববার থেকে ৭ ঘন্টা দোকান খোলা রাখার ঘোষণা দেয় মন্ত্রিপরিষদ। রোববার বিকেলে দোকান খোলার সময় আরো ৩ ঘন্টা বাড়িয়ে রাত ৯টা পর্যন্ত করেছে ডিএমপি। সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে তারা।

     এ  ঘোষণায় ব্যবসায়ী নেতারা বলছেন, ডিএমপি সময়োচিত একটি সিদ্ধান্ত নিয়েছে।  বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বণিক বার্তাকে বলেন, দোকান খুলে দেওয়ায় আমরা মহা খুশি। মঙ্গলবার থেকে দোকান খোলা রাখার সময় আরো ৩ ঘন্টা বাড়ানোর ফলে ক্রেতা-বিক্রেতা সবারই সুবিধা হবে।

    তিনি বলেন, এখন মানুষ ধীরে সুস্থে স্বাস্থ্যবিধি মেনে কেনা-কাটা করতে পারবে। আমাদের দাবি থাকবে ২০ রমজানের পর এ সময়টা যেনো আরেকটু বাড়িয়ে দেওয়া হয়।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ