ঢাকা শনিবার, ২২ অগাস্ট ২০২৬

Motobad news

গৌরনদীতে মসজিদের নতুন ভবন উদ্ধোধন

গৌরনদীতে মসজিদের নতুন ভবন উদ্ধোধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল মোল্লা বাড়ি বাইতুন নুর জামে মসজিদের নতুন ভবন উদ্ধোধন করা হয়েছে।

জুম্মার নামাজের পূর্বে মসজিদ কমপ্লেক্সে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আব্দুল ওহাব মোল্লার সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সম্পাদক আলহাজ¦ নুরুজ্জামান ফরহাদ মুন্সী।

বিশেষ অতিথি ছিলেন গ্লোলবার হ্যাভেন এমবি প্রাইভেট লিঃ এর জেনারেল ম্যানেজার শাহ আলম কবিরাজ, বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বাংলাদেশ মেম্বর এসোসিয়েশন এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক মামুনুর রশিদ মনু মোল্লা, টরকী বন্দর আদর্শ ঝামে মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আলহাজ¦ সিকদার মামুন, ইউপি সদস্য নুর মোহাম্মদ মোল্লা, সাবেক ইউপি সদস্য এচাহাক মৃধা, সাংবাদিক জিএম জসিম হাসানসহ অন্যান্যরা।

শেষে দেশের সমৃদ্ধ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন