ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • পিরোজপুর জেলা যুবদলের সহ-সভাপতিকে অব্যাহতি

    পিরোজপুর জেলা যুবদলের সহ-সভাপতিকে অব্যাহতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলা যুবদলের সহ-সভাপতি মো. মিজানুল হক লিটনকে তার দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।

    যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন এ আদেশটি অনুমোদন দেন।  

    বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ থাকার পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদী যুবদল পিরোজপুর জেলা শাখার সহ-সভাপতি পদ থেকে মো. মিজানুল হক লিটনকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।  

    লিটন জেলার নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাহমুদকান্দা গ্রামের আব্দুর রাজ্জাক ফকির খোকার ছেলে। তিনি ঢাকায় ব্যবসা করেন।  

    অব্যাহতি দেওয়া বিষয়ে মিজানুল হক লিটন জানান, তিনি এমন কোনো চিঠি পাননি বা কোনো তথ্য তার জানা নেই।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ