ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

Motobad news

মূলাদীতে আ’লীগের ১৩ নেতাকর্মীর বহিঃস্কার আদেশ প্রত্যাহার

মূলাদীতে আ’লীগের ১৩ নেতাকর্মীর বহিঃস্কার আদেশ প্রত্যাহার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

 

 


বরিশালের  মূলাদী উপজেলা আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীর বহিঃস্কার আদেশ প্রত্যাহারে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য,বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি,পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মাননীয়  আহবায়ক(মন্ত্রী),আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য, আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি এর সভাপতিত্বে অনুষ্ঠিত বরিশাল জেলা আওয়ামী লীগের বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় মূলাদী উপজেলা আওয়ামী লীগ,পৌর আওয়ামী লীগ,ও ইউনিয়ন আওয়ামী লীগের বহিঃস্কৃত নেতৃবৃন্দের ব্যাপারে বিস্তারিত আলাপ আলোচনার পর আলমগীর হোসেন হিরন, সালেহ উদ্দিন হাওলাদার,মশিউর রহমান টিপু হাওলাদার, মিজানুর রহমান হাওলাদার, মোসলেম উদ্দিন বয়াতি, আ: রব মুন্সী, দীদারুল আহসান খান, অহিদুজ্জামান আনোয়ার,মো: দেলোয়ার হাওলাদার, এম,এ, আজিজ, ইঞ্জিনিয়ার ইউসুফ আলী, সিরাজুল ইসলাম মুন্সী,মজিবর রহমান শরীফ এর বহিঃস্কার আদেশ প্রত্যাহারে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে জানা যায়।


সভায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড.তালুকদার মোঃ ইউনুস সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন