মুলাদীতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত

বেগম খালেদা জিয়ার রোগ ও কারা মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি আঃ রব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আ: ছত্তার খান।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন খালেদা জিয়ার রোগ মুক্তি কামানার জন্য সকলের নিকট দোয়া প্রাথনা করছি।
খালেদা জিয়াকে কারা মুক্ত করতে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। তাই বিএনপির সকল অনুষ্ঠান ঐক্যবদ্ধভাবে সফল করার আহবানও জানান ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসনে হাওলাদার, বিএনপি নেতা নজরুল ইসলাম, কাজিচর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ইফসুফ প্যাদা, মুলাদী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওঃ গিয়াস উদ্দিন খান, সাধারন সম্পাদক মশিউর রহমান বেল্লাল হাওলাদার,নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার আনছার উদ্দিন, সাধারন সম্পাদক পিন্টু সিকদার,গাছুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ সামাদ লালন, সফিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এসকান্দার আলী বাঘা,সাংগঠনিক সম্পাদক মহসিন সরদার,বাটার মারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রুহুল আমিন আকন,কৃষকদলের সভাপতি তোফায়েল হোসেন হাওলাদার, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক রুহুল আমিন খান, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার আকন,৬নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আল আমিন রাড়ী,২নং ওয়ার্ড বিএনপির নেতা আবুল কালাম মল্লিক, বরিশাল উত্তর জেলা জিসাসসের সদস্য সচিব রুবেল মোল্লা, উপজেলা তাতী দলের সভাপতি সেন্টু মিয়া, মুলাদী উপজেলা যুবদল নেতা নুরুল আমিন মৃধা,মিলন হাওলাদার,পৌর যুবদল নেতা রাসেল হাওলাদার,মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবেক দল নেতা মোঃ নজরুল সিকদার, ,মোঃ তারেকুল ইসলাম তারেক,পৌর স্বেচ্ছাসবক দল নেতা আফজাল হোসেন , সেন্টু হাং,জামাল আকন, সাইফুল সিকদার, পৌর ছাত্রদল আহবায়ক সোহানুর রহমান সোহান,সদস্য সচিব কবির মোল্লা, চরকালেখান যুবদল সভাপতি মোঃ নাসির মোল্লা, মুলাদী কলেজ ছাত্রদলের আহবায়ক রেজাউল, সিনিয়র যুগ্ন আহবায়ক রিফাত মল্লিক, পৌর জিসান সভাপতি তমাল খান,সম্পাদক রাশেদ শেখ সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এসএম