আগৈলঝাড়ায় ২শ' কেজি জাটকা জব্দ

বরিশালের আগৈলঝাড়ায় যাত্রীবাহী কয়েকটি পরিবহনে অভিযান চালিয়ে বিপুল পরিমান জাটকা ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ জাটকা বিরোধী অভিযানে বুধবার রাতে উপজেলা সদর বাইপাস সড়কে কয়েকটি পরিবহনে অভিযান পরিচালনা করে ২শত কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা ইলিশ মাছ উপজেলার পূর্ব সুজনকাঠি বাবন উদ্দিন তালুকদার নেছারিয়া এতিমখানা, গৈলা আল ফারুক এতিমখানা, ফুল্লশ্রী নুর-এ মদিনা এতিমখানা, বাগধা মাদ্রাসা ও এতিমখানা, গৈলা ছোটমনি নিবাস (বেবীহোম), ঐচারমাঠ দোয়েল বালক-বালিকা হোস্টেল, কয়েকজন গরীব অসহায় ভ্যান চালকের মাঝে বিতরণ করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া থানা পুলিশ, আনসার সদস্যবৃন্দ প্রমুখ।
এইচকেআর