ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

Motobad news

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ববি ছাত্র গ্রেফতার

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ববি ছাত্র গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

৩০ হাজার টাকার বিনিময়ে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গ্রেফতার হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) দুপু‌রে নগরীর কা‌লেক্ট‌রেট স্কুল এন্ড ক‌লে‌জে এ ঘটনা ঘটে। আটককৃতের নাম এ কে আরাফাত। সে ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের একাউ‌ন্টিং বিভা‌গের বি‌বিএ শেষ ব‌র্ষের ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।

তিনি বলেন, ট্রেইনি রিক্রুট কন্সটেবল নিয়োগ প্রক্রিয়ার লি‌খিত পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটার (পুরুষ) পরীক্ষার্থী উজিরপুর উপজেলার সাতরাল গ্রামের জীবন হালদারের ছেলে সৌরভ হালদারের স্থানে প্রক্সি দি‌তে আসে ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ছাত্র ভোলা জেলার দৌলতখান উপজেলার আবু সাইদের ছেলে এ.কে আরাফাত। তার পরীক্ষার কাগজপত্র যাচাই-বাছাইকালে পরীক্ষা পরিদর্শকের কাছে সন্দেহ হয়। পরীক্ষায় অংশগ্রহনকারি ও কাগজপত্রের ব্যাক্তির ছবি অমিল হয়। তখন জিজ্ঞাসাবাদে এ কে আরাফাত স্বীকার করে ৩০ হাজার টাকায় প্রক্সি দিতে এসেছে। তাকে তাৎক্ষণিক আটক করা হয়।

লোকমান হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের বাসিন্দা।

জানা গেছে, গ্রেফতারকৃত একে আরাফাত ভোলা ছাত্রছাত্রী কল্যান সমিতির সভাপতি এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য।

 


 

 

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন