মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহবায়কের রোগ মুক্তি কামনায় দোয়া

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বরিশাল জেলার যুগ্ম আহবায়ক শাহিন খানের রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে ।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয় ।
দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন জেলা সন্তান কমান্ডের আহবায়ক হাসান মাহমুদ বাবু, জেলা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক শাহিন, মহানগর সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক সাঈদ মাহমুদ, মহানগর সন্তান কমান্ডের সদস্য সচিব এহসান রাব্বি, এডভোকেট খান মাহিদ সহ জেলা ও মহানগর সন্তান কমান্ডের অন্যান্য নেতৃবৃন্দ।
এইচকেআর