ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

Motobad news

খোকন চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

খোকন চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
হামিদুল ইসলাম (খোকন) চৌধুরী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইবুনালে অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. হামিদুল ইসলাম (খোকন) চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার মরহুমের পরিবারের পক্ষ থেকে ঘরোয়া পরিসরে দোয়ার আয়োজন করা হয়।  দোয়া মোনাজাতে পরিবারের সদস্য ছাড়াও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন ।

প্রসঙ্গত, ২০১৬ সালে বুধবার সন্ধ্যা সোয়া ৭টায়  নগরীর কাশীপুর বাজার সংলগ্ন নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইবুনালে অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. হামিদুল ইসলাম (খোকন) চৌধুরী ইন্তেকাল করেন। তিনি চাকুরীজীবনে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিভিন্ন গুরুত্বপূর্ন শাখায় দায়িত্ব পালন করেন। সদালপি খোকন চৌধুরী বরিশাল নগরীর পরিচিত মুখ ছিলেন। মরহুম হামিদুল ইসলাম খোকন চৌধুরী সমকালের বরিশাল ব্যুরোর স্টাফ রিপোর্টার সুমন চৌধুরীর পিতা।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন