ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

Motobad news

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিএনপির লিফলেট বিতরণ

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিএনপির লিফলেট বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে বরিশাল মহানগর বিএনপি। দলের কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার বিকেলে নগরীর সদর রোডের দলীয় কার্যলয় থেকে এই লিফলেট বিতরণ শুরু হয়। পরে নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতারা।

এ সময় মহানগর বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু ও সাধারন সম্পাদক মশিউর রহমান মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দল সহসভাপতি মতিউর রহমান মিঠু, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সম্পাদক মাজহারুল ইসলাম জাহান, মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন