অসহায় বৃদ্ধার চিকিৎসার জন্য সহায়তা করলেন মেয়র

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ অসহায় এক বৃদ্ধার চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা সহায়তা প্রদান করেছেন।
বুধবার (১৭ নভেম্বর) দুপুরে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বৃদ্ধার ৮৫ বছর বয়সী স্বামীর নিকট সহায়তার অর্থ প্রদান করেন তিনি।
এ ঘটনার একটি লাইভ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনার সৃষ্টি করেছে। বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খানের করা লাইভটিতে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ সহায়তা প্রাপ্ত বৃদ্ধ উপস্থিত ছিলেন।
লাইভ ভিডিও তে দেখা যায়, ৮৫ বছর বয়সী এক বৃদ্ধ দরখাস্ত নিয়ে এসে মেয়র সাদিকের কাছে তার স্ত্রীর চিকিৎসার জন্য অর্থ সহায়তা চান। তৎক্ষনাত চিকিৎসার কাগজপত্র যাচাই করে চিকিৎসার জন্য অর্থের ব্যবস্থা করে দেন মেয়র। এছাড়া বৃদ্ধ হজ্বে যাবার ইচ্ছা প্রকাশ করলে তিনি যাতে দ্রুত হজ্বে যেতে পারেন সেই ব্যবস্হা করে দেন মেয়র সাদিক আব্দুল্লাহ। এছাড়া বৃদ্ধকে দুপুরের খাবার ব্যবস্থাও করেন মেয়র নিজে।
এইচকেআর