ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় র‌্যাবের বিশেষ অভিযানে ৩৯ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৭,৯২০ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮ এর বিশেষ অভিযানে উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠি বটতলা এলাকা থেকে গৈলা গ্রামের সেকেন্দার সরদারের ছেলে মাদক ব্যবসায়ী মাসুম সরদার (৩৩) কে ৩৯ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৭,৯২০ টাকাসহ গ্রেপ্তার করে র‌্যাবের উপপরিদর্শক মো. সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সরা। এ ঘটনায়   র‌্যাবের উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, যার নং-৭ ।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মাসুম সরদারকেবুধবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন