যাদব ইলেকট্রিক’র স্বত্বাধিকারী যাদব চন্দ্র দাস এর পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন

সদ্য প্রয়াত যাদব ইলেকট্রিক এর স্বত্বাধিকারী, গ্লোবাল ক্যাপসুলের সাবেক ম্যানেজার এবং সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাবেক জিএস, আমেরিকা প্রবাসী নিপেন্দ্র দাস নিপু’র বড় ভাই ও ব্যাচ-৯০ এর ঢাকার অন্যতম সমন্বয়কারী সদস্য সঞ্জয় দাস বাবু’র পিতা যাদব চন্দ্র দাস এর চিরশান্তি কামনায় অশৌচান্ত ও পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন হয়েছে।
হিন্দু ধর্মীয় রীতিনীতি মেনে গত ১৩ নভেম্বর শনিবার অশৌচান্ত (ক্ষৌরকর্ম) এর মধ্যে দিয়ে শুরু হওয়া এ ধর্মীয় অনুষ্ঠানটি ১৬ নভেম্বর বরিশাল নগরীর উত্তর মল্লীক রোড রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে অতিথি সেবার মধ্যে দিয়ে শেষ হয়।
এর মধ্যে গত ১৩ নভেম্বর শনিবার অশৌচান্ত, ১৪ নভেম্বর পারলৌকিক ক্রিয়াদি এবং সবশেষ রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে অতিথি সেবা মধ্যাহ্নভোজ সম্পন্ন হয়। এ অনুষ্ঠানে নগরীর বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, জনপ্রতিনিধি, প্রয়াতের স্বজনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ,অংশগ্রহণ করেন।
এর আগে গত ৩০ অক্টোবর শনিবার পরলোগ গমন করেন যাদব চন্দ্র দাস। ওই দিন সকাল ১১টায় রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি সন্তান, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সদা হাস্যজ্জল ও সদালাপি যাদব চন্দ্র দাস গত ২৯ সেপ্টেম্বর মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে (ব্রেইন স্ট্রোক) অসুস্থ হয়ে পড়েন। ওইদিনই তাকে মুমূর্ষ অবস্থায় রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি.শ্বাস ত্যাগ করেন যাদবস চন্দ্র দাস।
কে আর