আগৈলঝাড়ায় কুকুরের কামড়ে আহত ৩

বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে ৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের ফারুক হোসেন মোল্লার মেয়ে সেনিয়া আক্তার (২২), একই গ্রামের আবু বকর সরদারের ছেলে আল আমিন সরদার (৩৮) ও ভদ্রপাড়া গ্রামের মোক্তার বেপারীর স্ত্রী সেলিনা বেগম (৫০) বাড়ি থেকে রাস্তায় বের হলে পাগলা কুকুরের কামড়ে আহত হয়। আহত ৩ জনকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন মোল্লা জানান, পাগলা কুকুরের কামড়ে তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ থেকে রক্ষা পেতে র্যাভিক্স ভ্যাকসিন দিতে হয় রোগীকে।
এইচকেআর