ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

Motobad news

পুত্রবধূর সঙ্গে ঝগড়া করে শাশুড়ির বিষপানে আত্মহত্যা

পুত্রবধূর সঙ্গে ঝগড়া করে শাশুড়ির বিষপানে আত্মহত্যা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে এক গৃহবধূর বিষপান করেছে। মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর  মৃত্যু হয়।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পরে উপজেলার বাকাল ইউনিয়নের পাকুরিতা গ্রামের জোগেন্দ্রনাথ সরকারের স্ত্রী জোসনা সরকার (৫০) পারিবারিক কলহের কারনে তার পুত্র বধূর সাথে ঝগড়া হলে ঘরে থাকা কীটনাশক পানে অসুস্থ হয়ে পরে। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নিহতের বড় ছেলে জয়দেব সরকার জানান, আমার মায়ের সাথে আমার স্ত্রী সিমা সরকারের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার কারনে অভিমান করে আমার মা জোসনা সরকার ঘরে থাকা কীটনাশক পান করে। পরে সে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ভর্তি করা হয়।  পরে ওই দিন সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিলা আক্তার জানান, কীটনাশক পানে অসুস্থ এক রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাকে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, ওই নারীর মৃত্যুর খবর পেয়ে তার লাশ উদ্ধার করে  ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন