ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

Motobad news

গৌরনদীতে ৪০০ কেজি জাটকা জব্দ, জরিমানা

 গৌরনদীতে ৪০০ কেজি জাটকা জব্দ, জরিমানা
জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন পরিবহন ও মিনি ট্রাকে অভিযান চালিয়ে প্রায় ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। সোমবার রাতে উপজেলা প্রশাসন, মৎস্য অফিস ও হাইওয়ে থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

এসময় জাটকা পরিবহনের দায়ে একটি মিনি ট্রাক চালককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই সপ্তাহের কারাদন্ডের রায় প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম প্রিন্স।

এসময় উপস্থিত ছিলেন হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন ও উপজেলা মৎস্য অফিসের অফিসের ফিল্ড সুপারভাইজার সুমন আহম্মেদ। শেষে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন